সিলেটে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 13-05-2021

সিলেটে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরের আখালিয়ার সুরমা আবাসিক এলাকার একটি বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ মে) রাত ১০টার দিকে সুরমা আবাসিক এলাকার বাসার শয়নকক্ষ থেকে আকলিমা আক্তার রিমা (১৭) নামের ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।

আকলিমা আক্তার রিমা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং গ্রামের আব্দুল আহাদ শিবলুর মেয়ে। তারা সুরমা আবাসিক এলাকার অ্যাডভোকেট মো. আজিম উদ্দিনের (রেনেসা-২) বাসার দ্বিতীয় তলায় ভাড়াটে থাকতেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com