বিয়ের ঈঙ্গিত দিলেন নাজনীন নীহা!


বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 08-11-2026

বিয়ের ঈঙ্গিত দিলেন নাজনীন নীহা!

‘যে অধ্যায়টি আমরা এতদিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তাঁর পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া’- এই কথাগুলো অভিনেত্রী নাজনীন নাহার নীহার। মক্কার পবিত্র কাবা শরীফের সামনে জীবনসঙ্গীর সঙ্গে দুটি স্থিরচিত্র শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন পোস্ট করেছেন তিনি। 


ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহার প্রেমের সম্পর্কের খবর আগেই প্রকাশ্যে এসেছিল। গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে জীবনে বিশেষ একজনের উপস্থিতির কথা জানিয়েছিলেন তিনি। তবে সেই সম্পর্কের পরিণতি প্রেম, বাগদান নাকি বিয়ে-এ বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী। এবার সৌদি আরবের মক্কায় পবিত্র কাবার সামনে সঙ্গীর সঙ্গে ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিলেন নীহা।

রোববার (৮ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, মসজিদুল হারামে পবিত্র কাবার সামনে এক ব্যক্তি পেছন থেকে নীহাকে জড়িয়ে ধরে আছেন। দুজনের মুখই কাবার দিকে থাকায় সঙ্গীর পরিচয় বোঝার উপায় নেই। অন্য ছবিতে দেখা যায়, কাবার পটভূমিতে পরস্পরের হাত ধরে আছেন তারা।

নীহার বিয়ের ইঙ্গিতপূর্ণ পোস্টের মন্তব্যের ঘরে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন ভক্ত-অনুসারীরা। পাশাপাশি নাট্য নির্মাতাদের অনেককেই দেখা গেছে মন্তব্য করতে। পূর্ব সূত্রের মতে, এক পাকিস্তানি যুবকের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন এবার বুঝি নিজেই প্রকাশ করতে যাচ্ছেন নীহা।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com