রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন। তাঁর সরাসরি পরিবেশনা উপভোগের অপেক্ষায় থাকা সংগীতপ্রেমীদের জন্য শুরু হয়েছে ‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ কনসার্টের টিকিট বিক্রি। অনলাইনে সর্বনিম্ন ২ হাজার ৫০০ টাকা থেকে এই কনসার্টের টিকিট সংগ্রহ করতে পারছেন দর্শকরা।
কনসার্টের সময়সূচি ও টিকিট তথ্য:
আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক সংগীত আয়োজন। দেশের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ কনসার্টটির আয়োজন করছে এবং টিকিট বিক্রির অংশীদার হিসেবে রয়েছে টিকিফাই। বিশ্বজুড়ে জনপ্রিয় ‘বিলিয়নেরা’ গানের মাধ্যমে পরিচিতি পাওয়া ওটিলিয়ার দীর্ঘ বিরতির পর ঢাকা প্রত্যাবর্তনকে ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগ্রহী দর্শকরা টিকিফাইয়ের ওয়েবসাইট (
প্রশাসনিক অনুমোদন ও নিরাপত্তা প্রস্তুতি: আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ জানিয়েছে, এই কনসার্ট আয়োজনের জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিক অনুমতিপত্র গ্রহণ করা হয়েছে। সরকারি নির্দেশনা ও প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করেই সম্পূর্ণ আয়োজন পরিচালনা করা হবে।
আয়োজকদের বক্তব্য: আয়োজন প্রসঙ্গে ইমেকার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাইম আশরাফ বলেন, অতীতে অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা, নেহা কক্কর লাইভ ইন ঢাকা, নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট এবং কনসার্ট ফর নেপালের মতো বেশ কিছু সিগনেচার ইভেন্ট আয়োজন করেছে তাঁদের প্রতিষ্ঠান। প্রতিটি আয়োজনের পেছনে দর্শকদের প্রত্যাশা, আন্তর্জাতিক মান এবং পেশাদারত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের ওটিলিয়া কনসার্টটিকেও একটি সিগনেচার ইভেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আন্তর্জাতিক মানের আয়োজন উপহার দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, দর্শকদের আনন্দ ও সন্তুষ্টির পাশাপাশি পুরো আয়োজনের সুষ্ঠু ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ। দর্শক, শিল্পী ও সংশ্লিষ্ট সবার জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে দর্শকরা একটি আন্তর্জাতিক মানের সংগীত আয়োজনের স্মরণীয় অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারেন। আয়োজকদের প্রত্যাশা, এই কনসার্ট দেশের সংগীতপ্রেমীদের জন্য বছরের অন্যতম আকর্ষণীয় আন্তর্জাতিক সংগীত আয়োজন হয়ে উঠবে।