নাজিফা তুষির অভিনয় এবার স্বীকৃতি পেল হলিউডের শহর লস অ্যাঞ্জেলেসে!


বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 22-11-2026

নাজিফা তুষির অভিনয় এবার স্বীকৃতি পেল হলিউডের শহর লস অ্যাঞ্জেলেসে!
১২তম Asian World Film Festival-এ ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। পেয়েছেন উৎসবের মর্যাদাপূর্ণ Snow Leopard Award for Best Actress...

এর আগেও এসেছে এমন স্বীকৃতি। কানাডার Mosaic International Film Festival-এ ‘রইদ’-এর জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন তুষি।

এই স্বীকৃতি তাই শুধু একজন অভিনেত্রীর অর্জন নয়, বাংলাদেশের সিনেমার আন্তর্জাতিক যাত্রায়ও একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

নাজিফা তুষির অভিনয় জীবনের শুরুটা খুব বেশি আলোচিত কোনো তারকাখ্যাতির গল্প নয়। বরং নিজের জায়গা তৈরি করতে তাঁকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়, থাকতে হয়েছে কাজের বাইরেও।

২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর আসে আরো কিছু কাজ। 

তুষির ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’।

এ সিনেমায় তাঁর চরিত্রের কোনো প্রচলিত নাম নেই। গ্রামের মানুষের কাছে তিনি পরিচিত ‘পাগলি’ কিংবা ‘সাদুর বউ’ হিসেবে।

এই চরিত্রে অভিনয়ের জন্য তুষিকে শুধু অভিনয় নয়, নিজের শারীরিক ভঙ্গি, অভ্যাস ও জীবনযাপনের ধরনেও পরিবর্তন আনতে হয়েছে। এই ছবিটি প্রমাণ করে যে, তুষ্টি নিরীক্ষাধর্মী চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে বেশ দক্ষ। 

‘রইদ’-এর পাশাপাশি ‘প্রেশার কুকার’, ‘হাওয়া’ কিংবা ‘অ্যানি’—প্রতিটি কাজেই তাঁর চরিত্রের ধরন আলাদা। 

এক সাক্ষাৎকারে তুষি জানান, তিনি অন্তত ৩০ বছর অভিনয় করতে চান, আবার তিন বছর পরও থেমে যেতে পারেন। ভবিষ্যৎ নিয়ে এমন অনিশ্চয়তাকে তিনি স্বাভাবিকভাবেই দেখেন।

সু অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হতে চান, একইসঙ্গে সুন্দর মনের মানুষ হিসেবে নিজেকে আবিষ্কার করতে চান তুষি।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com