ছিনতাইকারীর কবলে পড়েছিলেন সাংবাদিক সিয়াম, সাভারে উদ্ধার


স্টাফ রিপোর্টার , আপডেট করা হয়েছে : 29-04-2021

ছিনতাইকারীর কবলে পড়েছিলেন সাংবাদিক সিয়াম, সাভারে উদ্ধার

সাংবাদিক সিয়াম সারোয়ার জামিলকে ঢাকার সাভারে পাওয়া গেছে। তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। ছিনতাইকারীরা তার কাছ কাছে থাকা মোবাইল, ঘড়ি ও নগদ টাকাসহ মানিব্যাগ নিয়ে গেছে।

শুক্রবার (২৩ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে সাভারের নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এক ব্যক্তি সিয়ামকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করেন। পরে স্বজনদের খবর দেয়া হলে তারা সেখানে ছুটে যান।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com