১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০৮:০৮:৫৭ পূর্বাহ্ন


মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাতিল হল শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০১ ১৫:০৮:৫০
মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাতিল হল শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও নিরাপত্তার কথা মাথায় রেখে দুবাইতে ‘কিং’ সিনেমার শুটিং বাতিল করেছেন বলিউড বাদশা শাহরুখ খান ও নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। ৯ এপ্রিল থেকে দুবাইয়ের মরুভূমিতে শাহরুখ, সুহানা খান ও অনিল কাপুরের একটি হাই-ভোল্টেজ অ্যাকশন দৃশ্যের শুটিং হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি না নিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে মরুভূমির সেই বিশাল ক্যানভাস থেকে দর্শকদের বঞ্চিত করছেন না নির্মাতারা। দুবাইয়ের বদলে এখন মুম্বাইয়ের ভিলে পার্লের একটি স্টুডিওতে রাতারাতি কৃত্রিম মরুভূমি তৈরি করা হচ্ছে। ইনডোর সেটে শুটিং হওয়ায় অ্যাকশন কোরিওগ্রাফি এবং লাইটিংয়ের ওপর আরও নিখুঁত নিয়ন্ত্রণ থাকবে বলে আশা করছেন নির্মাতারা।

অ্যাসাসিনের গল্পে বাবা-মেয়ের এই অ্যাকশন ধামাকা নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে। মাঝে শাহরুখের ইনজুরি ও নানা চড়াই-উতরাই পেরিয়ে সিনেমাটি এখন পুরোদমে ছন্দে ফিরেছে। সব ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বড় পর্দায় মুক্তি পাবে বছরর অন্যতম প্রতীক্ষিত এই সিনেমা ‘কিং’।