১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১১:২১:৫০ পূর্বাহ্ন


জামিন পেলেন নোবেল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৫ ১৪:৪৮:১৩
জামিন পেলেন নোবেল ছবি: সংগৃহীত


বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখের বেশি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ফের জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। আজ রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় অভিযোগ গঠনের শুনানি পর্যন্ত তার এই জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২ এপ্রিল জামিনের শর্ত ভঙ্গ ও বাদীকে মারধরের অভিযোগে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছিলেন। আজ পুনরায় শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেন, ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

মামলার বিবরণ অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামে এক তরুণী গত বছরের আগস্টে নোবেলের বিরুদ্ধে ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। পিবিআই তদন্তে এই অভিযোগের সত্যতা পাওয়ায় গত ২ ফেব্রুয়ারি নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর ২৩ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইতিপূর্বে আপসের শর্তে তিনি জামিন পেলেও পরবর্তীকালে শর্ত ভঙ্গের কারণে তা বাতিল করা হয়েছিল। আজ পুনরায় আইনি লড়াইয়ের মাধ্যমে সাময়িক মুক্তি পেলেন আলোচিত এই গায়ক।