১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ০৩:১০:৪৪ পূর্বাহ্ন


২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১১ ১৪:৪৫:১৪
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ ছবি: সংগৃহীত


বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের টিকিট বিক্রি আজ শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে (gobcbticket.com.bd) শুরু হচ্ছে। ঢাকা ও চট্টগ্রাম উভয় ভেন্যুতেই টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা এবং সর্বোচ্চ ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মিরপুরে ইস্টার্ন গ্যালারি ২০০, ক্লাব হাউস ৬০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ড ২৫০০ টাকায় পাওয়া যাবে। চট্টগ্রামের ক্ষেত্রেও ইস্টার্ন গ্যালারি ২০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের দাম রাখা হয়েছে ২৫০০ টাকা। ১৭ এপ্রিল মিরপুরে প্রথম ওয়ানডের মাধ্যমে সিরিজ শুরু হবে, যা চলবে ২ মে পর্যন্ত।