১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০৫:২৭:৫৯ পূর্বাহ্ন


হাম-রুবেলাসহ ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে—টিকা সংকট কাটবে বলে আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০৬ ১৭:১৩:২৮
হাম-রুবেলাসহ ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে—টিকা সংকট কাটবে বলে আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর


হাম-রুবেলা, ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে। বুধবার বেলা পৌনে ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালানটি আসে।

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নিজে উপস্থিত থেকে টিকার চালান গ্রহণ করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এই চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিও ছাড়াও বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড টিকাও রয়েছে।

চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, এবার ১৫ লাখ ডোজ হাম টিকা দেশে এসেছে। তিনি আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে দেশে টিকার কোনো সংকট থাকবে না।

তিনি আরও জানান, মাত্র ২৪ দিনের মধ্যে এসব টিকা দেশে আনা হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আগামী ১০ মে’র মধ্যে আরও ১০ ধরনের মোট ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই নতুন চালান দেশের নিয়মিত টিকাদান কার্যক্রমকে আরও গতিশীল করবে।