২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৩:১৫:৫২ পূর্বাহ্ন


পরীমনির টালিউড সিনেমায় যাত্ৰা শুরু!
তানজিনা পারভীন
  • আপডেট করা হয়েছে : ২০২৪-০৩-১৪ ২২:০৯:৪৬
পরীমনির টালিউড সিনেমায় যাত্ৰা শুরু! পরীমনি, সোহম চক্রবর্তী,


ঢালিউডের বেশ জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এবার দেশের গণ্ডি পেরিয়ে, টালিউডের সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন তিনি। কলকাতার ‘ফেলুবকশি’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন পরী। এর আগে ঢাকা-কলকাতা যৌথ প্রযোজনায় অভিনয় করলেও এবার পুরোপুরি পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠানের অর্থায়নে তৈরি সিনেমায় অভিনয় করবেনি ঢালিউডের পরী।


বুধবার (১৩ মার্চ) সকালে দেশের একটি গণমাধ্যমে কলকাতার সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে পরীমনি নিজেই। ‘ফেলুবকশি’ সিনেমাটি নির্মাণ করবেন দেবরাজ সিনহা। আগামী ২৬ মার্চ থেকে কলকাতার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।

পরীমনি বলেন, 'অনেক আগে থেকেই কলকাতার সিনেমায় কাজের প্রতি আমার লোভ ছিল। আমার মনে হয়েছে— তাদের কাজগুলো অনেক গোছানো হয়। ফলে কাজটি সুন্দরভাবে শেষ হয়ে মুক্তি পায়। গেল বছর ওখানে পুরস্কার গ্রহণকালে আমি বলেছিলাম, কলকাতায় আমি কাজ করতে চাই। এরপর থেকেই আমার হাতে চিত্রনাট্য আসা শুরু হয়। যেহেতু কাজ করার ইচ্ছে অনেক দিনের, তাই ভাবলাম এই সিনেমা দিয়েই শুরু করা যায়।'

জানা গেছে, ‘ফেলুবকশি’ থ্রিলার গল্পের সিনেমা। এতে পরীমণির চরিত্রের নাম লাবণ্য। বলা যায়, রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমায় কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহমের সঙ্গে জুটি বাঁধছেন পরীমনি।