২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ০২:০০:০৪ পূর্বাহ্ন


বেসরকারি শিক্ষক নিয়োগের আবেদন শেষ হচ্ছে শুক্রবার, মে মাসেই ফল
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
বেসরকারি শিক্ষক নিয়োগের আবেদন শেষ হচ্ছে শুক্রবার, মে মাসেই ফল ফাইল ছবি


বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদরাসায় ৫৪ হাজার ৩০৪টি শূন্য পদে শিক্ষক নিয়োগে আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আগামীকাল শুক্রবার (৩০ এপ্রিল)। তবে সনদ না তুলতে পারা, সফটওয়্যার জটিলতা ও তথ্য হালনাগাদসহ বিভিন্ন সমস্যায় অনেকে আবেদন করতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আবেদনের সময়সীমা আর বাড়ানো হবে না বলে জাগো নিউজকে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) তিনি এ তথ্য জানান। এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘আগের নিয়োগগুলোতে আবেদনের জন্য ১৫ দিন সময় দেয়া হতো। এবার সেটি একমাস দেয়া হয়েছে।আগামীকাল ৩০ তারিখের মধ্যে আবেদন কার্যক্রম শেষ করা হবে, কোনভাবে আর সময় বাড়ানো সম্ভব নয়।’ সফটওয়্যারে কোনো ঝামেলা ছিল না দাবি করে তিনি বলেন, ‘যারা সনদ আগে তোলেননি, সেটি একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ পরীক্ষা দেয়ার পর দীর্ঘদিন ধরে অবহেলা করে তারা সনদ তোলেননি। সফটওয়্যারে কোনো ঝামেলা ছিল না। সামান্য ত্রুটি যেগুলো ছিল, সঙ্গে সঙ্গেই সমাধান করা হয়েছে।’ আশরাফউদ্দিন আহমেদ বলেন, ‘আবেদন শেষ হওয়ার পরও আরও তিনদিন টাকা পরিশোধের সময় পাবেন প্রার্থীরা। এর মধ্যে আবেদনের সকল কার্যক্রম সম্পন্ন হবে। মে মাসের মধ্যেই আমরা চূড়ান্ত ফল ঘোষণা করব। ফলে আগামী মাসেই ৫৪ হাজার শিক্ষক চূড়ান্ত নিয়োগ পেতে যাচ্ছেন।’ গত ৩০ মার্চ দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি জারি করে অনলাইনে আবেদন আহ্বান করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ngirresult.teletalk.com.bd লিংকে প্রবেশ করে চাওয়া তথ্য দিতে হবে এবং প্রত্যেক আবেদনে ১০০ টাকা হারে ফি জমা দিতে হবে।

Alternative ways are being sought to compensate for the loss of education
Instruction to implement 13th grade in primary by 10th May
Politics of students and teachers of Qawmi Madrasa is banned
Brahmanbaria riots: 20 students of Yunusia Madrasa expelled
Corona's demand for 20 percent of the budget to be spent on education
The application for the recruitment of private teachers is coming to an end on Friday, May