২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ০৪:৪৫:২২ অপরাহ্ন


১ হাজার সুগন্ধি বোম্বাই মরিচের দাম ৩০০ টাকা
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
১ হাজার সুগন্ধি বোম্বাই মরিচের দাম ৩০০ টাকা ফাইল ছবি


উৎপাদন খরচ কম এবং লাভ বেশি হওয়ায় ঝালকাঠিতে সুগন্ধি বোম্বাই মরিচ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। গ্রামাঞ্চলের অধিকাংশ বাড়ির আঙ্গিনার কোণে এবং কৃষকদের কৃষি খেতে চাষ করা হচ্ছে সুগন্ধি বোম্বাই মরিচ। আবার অনেকে শখের বসে বভনের ছাদেও টবের উপরে চাষ করেন বোম্বাই মরিচ গাছ। গ্রাম্য ভাষায় সুগন্ধি বোম্বাই মরিচকে ঘৃত বোম্বাই বলা হয়। উপকূলীয় জেলা ঝালকাঠির অধিকাংশ মানুষই কৃষি নির্ভর। এখানকার উৎপাদিত এই সুগন্ধি বোম্বাই মরিচের চাহিদা রয়েছে সারাদেশেই। সীমান্ত পেরিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতসহ অন্যান্য দেশেও। তাই দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এখান থেকে এ মরিচ কিনে সারাদেশে সরবরাহ করে থাকে। তবে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান না বলে অভিযোগ রয়েছে কৃষকদের। সে তুলনায় মধ্যস্বত্বভোগী পাইকারদের লাভ বেশি হয়। খোঁজ নিয়ে জানা গেছে, গ্রীষ্মের দুঃসহ গরমে অনেকেই ভাতের সঙ্গে সুগন্ধি বোম্বাই মরিচ খেতে পছন্দ করেন। আর তাই বাজার থেকে অন্যান্য সবজির সঙ্গে বোম্বাই মরিচও কিনে থাকেন। তবে ক্রেতারা জানেন না তাদের কেনা এই মরিচ উপকূলীয় জেলা ঝালকাঠি থেকে এসেছে। সদর উপজেলার ২২টি গ্রামের প্রায় ১০০ হেক্টর জমিতে এ বছর ঘৃত কাঞ্চন জাতের সুগন্ধি মরিচের আবাদ হয়েছে। রাসায়নিক সার দেয়া লাগে না এবং পোকা মাকড়ের উপদ্রব কম হয় বলে কৃষকরা এই মরিচ চাষের দিকে ঝুঁকছেন। প্রতিটি গাছ থেকে এক মৌসুমে ৫০০ থেকে ১ হাজার মরিচ পাওয়া যায় যা বিক্রি করে কম হলেও ৩০০ টাকা পাওয়া যায়। একটি গাছের জন্য ৩ থেকে ৫ বর্গফুট জায়গা লাগে। সারা দেশেই এখানকার এই সুগন্ধি মরিচের চাহিদা রয়েছে তাই বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এখানকার হাট বাজারে ভিড় জমান। এখান থেকে অপেক্ষাকৃত কম দামে এ মরিচ কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। তবে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান না। কৃষিবিভাগ সূত্র জানিয়েছে, কম খরচে বেশি লাভ পাওয়া যায় বলে এ অঞ্চলের কৃষকরা সুগন্ধি বোম্বাই মরিচ চষে আগ্রহ দেখাচ্ছে। তাছাড়া এ মরিচ চাষে আলাদা জমি লাগে না অন্যান্য সবজির সাথি ফসল হিসেবে চাষ করা যায়। ঝালকাঠি সদর উপজেলার পাঁজিপুথি পাড়া, শতদশকাঠি ও ভমিরুলীতে প্রতি সপ্তাহে বসে বোম্বাই মরিচের হাট। বৃহস্পতিবার ও রবিবারে হাট বসে পাঁজিপুথি পাড়ায়। শতদশকাঠিতে হাট হয় শনিবার ও বুধবার। আর ভীমরুলী বাজারে হাট ছাড়া প্রতিদিনই বিক্রি হয় । এসব হাটে বোম্বাই মরিচের পসরা সাজিয়ে বসে পাইকাররা।

The price of 1 thousand fragrant Bombay chillies is 300 rupees
That is why Riazul is dreaming of a huge harvest by cultivating 'Fatema Paddy'
Diseases and remedies in shrimp farming
Success of 3 farmers in experimental apple cultivation in Faridpur
The way Rabiul succeeded in agriculture without running after his job