২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ০২:৩৮:২০ পূর্বাহ্ন


ভোলার ১০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
ভোলার ১০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন ফটো ক্যাপশন


সুরেশ্বরী দরবার শরীফ ও সাত কানিয়া মির্জাখীল দরবার শরীফ অনুসারী ভোলার ১০ গ্রামের প্রায় তিন হাজার মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন।

বৃহস্পতিবার (১৩ মে) সকালে সাড়ে ১০টায় তাদের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের আমিন মিয়া চৌকিদার বাড়ির দরজা জামে মসজিদে।

মুলাইপত্তন গ্রামের মজনু মিয়া বাড়ির দরজার সুরেশ্বরী দরবার শরীফ ও সাত কানিয়া মির্জাখীল দরবার শরীফ অনুসারী মোহাজ্জম মো. মজনু মিয়া জাগো নিউজকে জানান, প্রতি বছর সৌদির সঙ্গে মিল রেখে রোজা রাখেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করেন। এবছরও তারা সৌদির সঙ্গে মিল রেখে ৩০টি রোজা রেখেছেন এবং বৃহস্পতিবার (১৩ মে) ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

তিনি আরও জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে তারা নামাজ পড়েন।

আমিন মিয়া চৌকিদার বাড়ির দরজা জামে মসজিদের সভাপতি মাসুদ পারভেজ রহিম জাগো নিউজকে জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরার ১০ গ্রামের প্রায় তিন হাজার সুরেশ্বরী দরবার শরীফ ও সাত কানিয়া মির্জাখীল দরবার শরীফ অনুসারীরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।


Where and when Eid Jamaat in Chittagong
'Broken mosque' in Niamatpur due to negligence
The old woman cried after receiving SP's Eid gift-food
Saiful's fortune has returned to mushroom cultivation
The BADC officer died in Corona
Prime Minister Titu provided food aid to 5,000 people