১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০৫:৩১:০৪ পূর্বাহ্ন


যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ৫ শর্ত দিল ইরান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৫ ১৩:১০:০৬
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ৫ শর্ত দিল ইরান ছবি: সংগৃহীত


ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইরান পাঁচটি কঠোর শর্ত দিয়েছে বলে জানিয়েছে হিব্রু সংবাদমাধ্যমগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শুরু হওয়া পরোক্ষ আলোচনার অংশ হিসেবে তেহরান এই দাবিগুলো উত্থাপন করেছে। সোমবার ইসরায়েলি গণমাধ্যম 'চ্যানেল ১২'-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

ইরানের প্রধান পাঁচটি শর্ত হলো:

১. যুদ্ধের স্থায়ী সমাপ্তি: ইরান এই মর্মে নিশ্চয়তা চায় যে, ভবিষ্যতে আর কোনো যুদ্ধ শুরু হবে না।

২. হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত ইরানের অধীনে রাখার জন্য একটি নতুন ব্যবস্থার দাবি জানিয়েছে তারা।

৩. মার্কিন ঘাঁটি অপসারণ: মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করার শর্ত দেওয়া হয়েছে।

৪. আর্থিক ক্ষতিপূরণ: যুদ্ধের ফলে হওয়া ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ চেয়েছে ইরান।

৫. সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ: ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালানো সংবাদকর্মী বা ব্যক্তিদের হস্তান্তর অথবা তাদের বিরুদ্ধে কঠোর বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

সম্প্রতি ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বহুপাক্ষিক সংঘাতের জেরে প্রতিবেশী দেশগুলোতেও অস্থিরতা ছড়িয়ে পড়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান এখন আলোচনার বিষয়ে আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে।