১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০৫:২৭:৩১ পূর্বাহ্ন


অফিস শুরুর প্রথম ৪০ মিনিট কক্ষে বাধ্যতামূলক অবস্থানের নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩০ ১৪:৩৯:২১
অফিস শুরুর প্রথম ৪০ মিনিট কক্ষে বাধ্যতামূলক অবস্থানের নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছবি: সংগৃহীত


সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসের প্রথম ৪০ মিনিট আবশ্যিকভাবে নিজ কক্ষে অবস্থান করার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত রোববার (২৯ মার্চ) জারি করা এক অফিস আদেশে বলা হয়, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। এই সময়ে কোনো মিটিং বা দাপ্তরিক কর্মসূচি নির্ধারণ না করার জন্যও সতর্ক করা হয়েছে।

উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বেশ কিছু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। দিনের বেলা বৈদ্যুতিক বাতি পরিহার করে প্রাকৃতিক আলো ব্যবহার, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখা এবং অফিস ত্যাগের সময় সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অফিস কক্ষ ও চারপাশ নিয়মিত পরিষ্কার রাখা এবং এসব নির্দেশনা বাস্তবায়নে প্রতিটি দপ্তরে ‘ভিজিল্যান্স টিম’ গঠনের কথা বলা হয়েছে। সরকারি বিশেষ নির্দেশনা ছাড়া যেকোনো ধরনের আলোকসজ্জা পরিহার করার বিষয়টিও এই আদেশে উল্লেখ করা হয়।