২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১১:০৮:২৩ অপরাহ্ন


বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৩০ লাখ ৫৭ হাজার
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৩০ লাখ ৫৭ হাজার ফাইল ছবি


প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের প্রভাব ক্রমশ বেড়েই চলছে। করোনাভাইরাসে সারা বিশ্বে মৃত্যু হয়েছে ৩০ লাখ ৫৭ হাজারের বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪ কোটি ৩৫ লাখের বেশি। আর সুস্থ হয়ে উঠেছেন ১২ কোটি ১৮ লাখের বেশি রোগী।

বুধবার (২১ এপ্রিল) দিবাগত মধ্যরাতে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ৫৫০ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮২ হাজার ৪৫৬ জনের প্রাণ নিয়েছে এই মহামারি। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৪৭০ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৫১ লাখ ৫ হাজার ৫৩৫ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার চারজন। মারা গেছেন ১ লাখ ৮২ হাজার ৫৭০ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৬৯ হাজার ৮৬৩ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪০ লাখ ৫০ হাজার ৮৮৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৭৮ হাজার ৫৩০ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৬১ হাজার ৬৮৯ জন।


For the first time in 50 years, the population has declined the most in China
The number of deaths in Corona in the world is 30 lakh 57 thousand
Russia sends two plane corona medical equipment to India
Drone strikes on US bases in Iraq again
Modi thanked Putin for his help in the Coronation War