১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০৫:২৮:০৮ পূর্বাহ্ন


চা দিতে দেরি করায় স্ত্রীর কোল থেকে নিজ সন্তানকে কেড়ে আছড়ে হত্যা করলো স্বামী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৪ ১৭:৩৩:১৯
চা দিতে দেরি করায় স্ত্রীর কোল থেকে নিজ সন্তানকে কেড়ে আছড়ে হত্যা করলো স্বামী ছবি: সংগৃহীত


চট্টগ্রামের হাটহাজারীতে চা দিতে দেরি হওয়ায় দুই মাসের শিশুকন্যাকে মাটিতে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ওসমান গণির বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া-মুরাদপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল ৮টার দিকে ওসমান গণি তার স্ত্রী সুমাইয়ার কাছে চা চান। চা দিতে সামান্য দেরি হওয়ায় তিনি রাগান্বিত হয়ে স্ত্রীর কোল থেকে শিশু সাবরিনা জান্নাত মাহিরাকে ছিনিয়ে নিয়ে দুইবার মাটিতে আছাড় দেন। অচেতন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ঘাতক বাবা পলাতক থাকলেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা রোমানকে গ্রেপ্তার করেছে। হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্ত বাবাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।