২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ০৪:২১:৪৬ পূর্বাহ্ন


মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
জাতীয় ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১১-২২ ১৮:৩২:২৩
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান ডা. জুবাইদা রহমান I ছবি: সংগৃহীত


মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয়; রাজধানীর মহাখালীতে দুস্থ ও অসহায় রোগীসহ ১৬৫ জনের মধ্যে আর্থিক চেক ও নিম গাছের চারা বিতরণ

      প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে চান বলে জানিয়েছেন তাঁর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। আজ রোববার (২২ নভেম্বর) রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে আয়োজিত দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান এসব কথা বলেন।

মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার: অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, ‘তারেক রহমান ও তাঁর সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যে বাংলাদেশ হবে মানবিক ও উন্নয়নমুখী।’

বিপদে-আপদে সব সময় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে এই চিকিৎসক বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে। সব সময় মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।’

নিজেদের অঙ্গীকার ও ভবিষ্যৎ কর্মপন্থার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমরা সকলে মিলে কাজ করব। আমাদের গর্বের দেশ, সবার আগে বাংলাদেশ। মানুষর জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।’

আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি: আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের অন্তর্গত চারটি থানা—গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকার মোট ১৬৫ জনকে আর্থিক চেক প্রদান করা হয়। উপকারভোগীদের মধ্যে রয়েছেন ১০৭ জন দুস্থ ব্যক্তি, ২ জন মেধাবী শিক্ষার্থী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৬ জন রোগী এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নের জন্য ৪০ জন। অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান নিজ হাতে ১৬ জনের মাঝে আর্থিক চেক ও নিম গাছের চারা তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ: আর্থিক চেক হস্তান্তরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।