২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ০৪:১৯:২৩ অপরাহ্ন


যে ৫ পর্যটনকেন্দ্রে নারীদের প্রবেশ নিষেধ!
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
যে ৫ পর্যটনকেন্দ্রে নারীদের প্রবেশ নিষেধ! ফাইল ছবি


পর্যটনকেন্দ্র সব সময় পর্যটকের অপেক্ষায় থাকে। বিশ্বের বিভিন্ন পর্যটনকেন্দ্র বা দর্শনীয় স্থানগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত। নারী-পুরুষে ভেদাভেদ নেই বললেই চলে। যদিও বিশ্বের কয়েকটি স্থান আছে; যেখানে পুরুষদের প্রবেশ নিষেধ। কারণ সেসব স্থানে শুধু নারীদেরই বাস। ঠিক তেমনই এক অবাক করা বিষয় হলো, বিশ্বের এমন কয়েকটি পর্যটনকেন্দ্র আছে, যেখানে নারীদের প্রবেশ নিষেধ। তাই আপনি নারী পর্যটক হলে বিশ্বের এসব দর্শনীয় স্থানে যাওয়ার আগে অব্যশই জেনে নিন, সেখানে আপনি যেতে পারবেন কি-না! আইয়াপ্পান মন্দির, সাবরিমালা এটি ভারতের কেরালা রাজ্যের একটি মন্দির। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র এক স্থান। সাবরিমালার আইপ্পান মন্দিরে ৬-৬০ সব বয়সী নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে। পবিত্র স্থান হিসেবে বিবেচিত এ স্থানে কোনো নারী প্রবেশ করতে পারেন না। কারণ নারীদের ঋতুস্রাব হয়ে থাকে। যদি কোনো নারী ঋতুস্রাব নিয়ে মন্দিরে প্রবেশ করে থাকেন; তাহলে মন্দিরের পবিত্রতা নষ্ট হবে। এ কারণেই মন্দির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরব এবং ভ্যাটিকান সিটির ভোটকেন্দ্র সৌদি আরবে নারীদের খুব সীমিত অধিকার আছে। সেখানকার নারীদের গাড়ি চালানোর তেমন অনুমতি নেই এবং পরিবারের কোনো পুরুষ সদস্য ছাড়া ঘর থেকে বের হওয়ার স্বাধীনতাও তাদের নেই।

Women are not allowed to enter the 5 tourist centers!
The young man cycled that day and wrote his name on the Guinness Book of World Records
A wonderful 1800 year old bankrupt
The giants created the most beautiful place in Ireland!
Death Valley is the most dangerous place in the world!
Search for a 45-foot-long ice volcano