৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, ০২:৪৪:১৮ অপরাহ্ন


‘নেশার কারণে নয়, জীবন সহজ করতেই বড় কনসার্ট বা বাণিজ্যিক গান থেকে দূরে আছি’—আনুশেহ আনাদিল
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১০-২৯ ১৯:২০:০৩
‘নেশার কারণে নয়, জীবন সহজ করতেই বড় কনসার্ট বা বাণিজ্যিক গান থেকে দূরে আছি’—আনুশেহ আনাদিল জনপ্রিয় সংগীতশিল্পী আনুশেহ আনাদিল I ছবি: সংগৃহীত


দীর্ঘদিন ধরে বড় মঞ্চের পরিবেশনা ও বাণিজ্যিক সংগীত থেকে দূরে থাকা প্রসঙ্গে মুখ খুললেন জনপ্রিয় সংগীতশিল্পী; গুঞ্জন উড়িয়ে জানালেন নিজের অবস্থানের কথা

       দীর্ঘদিন ধরে দেশের বড় বড় মঞ্চের কনসার্ট এবং বাণিজ্যিক সংগীতের নানা আয়োজন থেকে দূরে রয়েছেন দেশের বিকল্প ধারার জনপ্রিয় সংগীতশিল্পী আনুশেহ আনাদিল। তাঁকে ঘিরে নানামুখী গুঞ্জন ও কানাঘুষা চললেও এবার এসব বিষয়ে অত্যন্ত স্পষ্ট ভাষায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই গায়িকা। তিনি জোরালোভাবে জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের আসক্তি বা নেশার কারণে তিনি গান থেকে সরে যাননি; বরং নিজের জীবনকে আরও সহজ করা এবং শারীরিক অবস্থার কথা গভীরভাবে বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

গণমাধ্যম বা নেটিজেনদের একাংশের মনগড়া ধারণার প্রতিবাদ করে আনুশেহ বলেন, ‘দূর থেকে বসে আমাকে জাজ করে বা বিচার করে এটা ভেবে নেবেন না যে আমি নেশার কারণে গান ছেড়ে দিয়েছি কিংবা আমি আর গান গাইতে পারি না। আমি এখনো পুরোদমে গান গাইতে পারি। আমি একটু আগেও তো অনেকগুলো নারীর সামনে গান গেয়ে গেছি।’

বড় পরিসরের কনসার্ট ও বাণিজ্যিক গান না করার পেছনের আসল কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও যোগ করেন, ‘আমি মূলত বড় বড় কনসার্ট করি না এবং কমার্শিয়ালি বা বাণিজ্যিকভাবে গানও করি না। আমি আমার ব্যক্তিগত জীবনে কিছু নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছি, যাতে আমার জীবনটাকে আরও সহজ ও স্বস্তিদায়ক করতে পারি।’

উল্লেখ্য, লোকসংগীত ও ফিউশন ঘরানার গানে দারুণ জনপ্রিয় আনুশেহ আনাদিল দীর্ঘদিন ধরেই বাণিজ্যিক ধারার বাইরে নিজের মনের মতো করে সংগীতচর্চা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। বড় মঞ্চের আলোকচ্ছ্বটা ও বাণিজ্যিক দৌড়ঝাঁপ থেকে স্বেচ্ছায় নিজেকে গুটিয়ে নিয়ে নিজস্ব জীবনদর্শন ও মানসিক শান্তির পথে হাঁটার এই সিদ্ধান্ত তাঁর ভক্ত ও অনুরাগীদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।