০৭ নভেম্বর ২০২৬, শনিবার, ১১:৩৬:১৭ অপরাহ্ন


আজ মানিক মিয়া অ্যাভিনিউতে গাইবেন জেমস, সঙ্গে ৬ ব্যান্ড!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১১-০৭ ১৩:১৭:৫৬
আজ মানিক মিয়া অ্যাভিনিউতে গাইবেন জেমস, সঙ্গে ৬ ব্যান্ড! ‘কনসার্ট ফর সলিডারিটি’ I ছবি: সংগৃহীত


 জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ সবার জন্য উন্মুক্ত

ওপেন এয়ার কনসার্ট মানেই তারুণ্যের উদ্দীপনা। আর সেখানে মঞ্চে যদি থাকেন জেমস- তাহলে তো ষোলকলা পূর্ণ। আজ ৭ নভেম্বর তেমনই একটি দিন। জেমসের গানে মেতে উঠবে ঢাকা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজন করা হয়েছে ‘কনসার্ট ফর সলিডারিটি’।

আজ এ কনসার্টে সংগীত পরিবেশন করবেন জেমস, সঙ্গে আছে ছয়টি ব্যান্ড। সাত ঘণ্টার এই আয়োজনে থাকছে নগরবাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্সের পরিবেশনা।


কনসার্টটি আয়োজন করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। সহযোগিতা করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা)।

‘কনসার্ট ফর সলিডারিটি’ সবার জন্য উন্মুক্ত। বিকেল সাড়ে তিনটায় কনসার্টের প্রবেশপথ খুলে দেয়া হবে। মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়। কনসার্টের আগে বেলা তিনটায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। জানা গেছে, ঐক্য, সম্প্রীতি, সংহতি ও উদার চেতনার বাংলাদেশের বার্তা ছড়িয়ে দিতেই এই কনসার্টের আয়োজন।