২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:২৫:৫৬ অপরাহ্ন


তৃতীয় সংসারেও ইতি টানলেন সংগীতশিল্পী ন্যান্সি!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১১-২৬ ১৪:২০:২৬
তৃতীয় সংসারেও ইতি টানলেন সংগীতশিল্পী ন্যান্সি! সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সি I ছবি: সংগৃহীত


সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাসে স্বামী মহসিন মেহেদির সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করলেন এই কণ্ঠশিল্পী; সবার কাছে কামনা করলেন সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তা

      আবারও ঘর ভেঙেছে জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সির। স্বামী মহসিন মেহেদির সঙ্গে সম্পর্কের ইতি ঘটেছে তাঁর; দীর্ঘদিনের একসঙ্গে পথচলার পর এবার আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে শিল্পী নিজেই জানিয়েছেন। গতকাল বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন ন্যান্সি।

ন্যান্সির আবেগঘন স্ট্যাটাস: সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই স্ট্যাটাসে ন্যান্সি লিখেছেন, মেহেদি এবং তিনি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যে যাত্রাটি একসময় সব কিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে উল্লেখ করে তিনি জানান, বছরের পর বছর ধরে ভাগ করে নেওয়া স্মৃতি ও অভিজ্ঞতার পর তাঁরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

যাঁরা তাঁদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা নিয়ে পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সবার কাছে এই সময়ে আন্তরিকভাবে বোঝাপড়া, সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তা কামনা করেছেন এই সংগীতশিল্পী। জীবনের উন্মোচিত হওয়ার নিজস্ব ধরন রয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে এই নতুন অধ্যায়কে বরণ করে নেবেন। সবশেষে পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ন্যান্সি লেখেন, ‘সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’

পরিচয় ও বিয়ের প্রেক্ষাপট: সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গানের সূত্র ধরেই ন্যান্সির সঙ্গে মহসিন মেহেদির পরিচয় ও বন্ধুত্ব হয়, যা পরে ভালোবাসায় রূপ নেয়। এরপর ২০২১ সালের আগস্ট মাসে পারিবারিকভাবে আংটিবদল ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। এটি ছিল সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় বিয়ে।