৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ০৫:০৫:৫৫ অপরাহ্ন


রোজায় টকদই খাওয়া জরুরি যেসব কারণে
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
রোজায় টকদই খাওয়া জরুরি যেসব কারণে ফাইল ছবি


প্রচণ্ড গরমে রোজা রাখার কারণে অনেকের শরীর অসুস্থ হয়ে পড়ছে। তাই এ সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ফলে সুস্থ থাকা সম্ভব। সেইসঙ্গে করোনাকালে যেকোনো সময় করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা আছে।

তাই রমজানের বরকতময় মাসে ইফতার ও সাহরিতে রাখতে হবে পুষ্টিকর সব খাবার। মনে রাখবেন, পেট ভরলেই কিন্তু শরীর ভরপুর পুষ্টি পায় না। তাই মুখোরোচক খাবারের বদলে মহামারি এই সময় পাতে রাখুন পুষ্টিকর সব আহার।

তেমনই এক খাবার হলো টকদই। অনেকেই হয়তো এটি খেতে পছন্দ করেন না। কারণ এর স্বাদ টক হয়ে থাকে অনেকটা। তবে পুষ্টিগুণের দিকটি বিবেচনা করলে বুঝতে পারবেন এটি আপনার শররের জন্য এখন কতটা গুরুত্বপূর্ণ।

রোজার সময় সাহরিতে টকদই খেলে পেটও যেমন ঠান্ডা থাকবে আবার সারাদিন ক্লান্তিবোধ অনুভূত হবে না। টকদই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং হজম উন্নতি করে।

টকদইয়ে তাকে ক্যালসিয়াম, যা স্বাস্থ্যকর দাঁত এবং হাড়ের জন্য প্রয়োজনীয় খনিজ। এক কাপ টকদই আপনার প্রতিদিনের ক্যালসিয়ামের ৪৯ শতাংশ সরবরাহ করে। এতে ভিটামিন বি, বি-১২ এবং রাইবোফ্লাভিন আছে। যা হৃদরোগ থেকে রক্ষা করে।