২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১১:০৩:০২ অপরাহ্ন


সিঙ্গাপুরে সর্বোচ্চ বিক্রির তালিকায় বাংলাদেশি শ্রমিকের বই
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
সিঙ্গাপুরে সর্বোচ্চ বিক্রির তালিকায় বাংলাদেশি শ্রমিকের বই ফাইল ছবি


সিঙ্গাপুরে সম্প্রতি প্রকাশিত প্রবাসী বাংলাদেশি মো. শরীফ উদ্দীনের লেখা ‘স্ট্রেঞ্জার টু মাই ওয়ার্ল্ড’ বইটি ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। দেশটির প্রায় সবগুলো বইয়ের দোকানে এখন পাওয়া যাচ্ছে। সিঙ্গাপুরের স্বনামধন্য বইয়ের দোকান কিনুকুনিয়া বুক স্টোরে গত সপ্তাহের সেরা দশজন লেখকের বই বিক্রির তালিকা প্রকাশ করা হয়। সেখানে মো. শরীফ উদ্দিনের লেখা ‘স্ট্রেঞ্জার টু মাই ওয়ার্ল্ড’ বইটি দ্বিতীয় স্থানে দেখা যায়। বইটি এ বছরের সেরা বিক্রির তালিকায় উঠে আসবে বলে অনেকের ধারণা। সেখানকার অনেক কবি সাহিত্যকরা ইতোমধ্যে লেখকের বইটি পড়ে ফেসবুকে তাদের ওয়ালে ভূয়সী প্রশংসা করছেন। কোভিড-১৯ এ লকডাউন থাকাকালীন সিঙ্গাপুরে প্রবাসী কর্মীরা পরিবার পরিজন ছেড়ে কিভাবে সময় কাটিয়েছে? তাদের অর্থনৈতিক কিংবা মানষিক অবস্থা কেমন ছিল? সে দেশের সরকার কী ধরনের সুযোগ-সুবিধা শ্রমিকদের প্রদান করেছে? দৈনন্দিন জীবনে কি ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে এসব বিষয়গুলো লেখক তার লেখায় তুলে ধরেছেন। উল্লেখ্য, সিঙ্গাপুরে ২০১৮ সালে লেখক তার প্রথম প্রকাশিত বই ‘স্ট্রেঞ্জার টু মাইসেল্ফ’ বইয়ের জন্য নন ফিকশন ক্যাটাগরিতে সেরা বইয়ের পুরস্কার জিতে নেন।

Discussion meeting in Canada titled 'Budget for giving dollars in the pocket'
Distribution of virtual work permit cards to Maldivian expatriates begins
The cry of EPS workers for protection of labor market
Books by Bangladeshi workers are on the top selling list in Singapore
Bangladeshi Muktar Hossain in mainstream Italian politics