২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১০:২৪:২৩ অপরাহ্ন


পকেটে ডলার দেয়ার বাজেট’ শীর্ষক কানাডায় আলোচনা সভা
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
পকেটে ডলার দেয়ার বাজেট’ শীর্ষক কানাডায় আলোচনা সভা ফাইল ছবি


করোনাভাইরাসের প্রতিষেধক কত দ্রুত মানুষের নাগালে পৌঁছাবে তার উপর অর্থনীতির গতি নির্ভর করছে। এই বাস্তবতাকে বিবেচনায় রেখে কানাডা সরকার নাগরিকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা জাল নিশ্চিত করার পদক্ষেপ নিয়েই জাতীয় বাজেট তৈরি করেছে। করোনাকালে কানাডার জাতীয় বাজেটটি আসলে জনগণের কাছ থেকে নেয়ার নয়, তাদের দেয়ার বাজেট। কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভ’ এ জাতীয় বাজেট নিয়ে আলোচনায় এই মত প্রকাশ করেন। স্থানীয় সময় বুধবার রাতে ‘পকেটে ডলার দেয়ার বাজেট’ শীর্ষক এই আলোচনায় অটোয়া ইউনিভার্সিটির অধ্যাপক, অর্থনীতিবিদ ড. শিশির শাহনওয়াজ, নিউব্রান্সউইক সেইন্ট জন ইউনিভার্সিটির অধ্যাপক, হিসাব বিজ্ঞানী ড. মুশতাক এম হোসাইন এবং ব্যাংকার, সাংস্কৃতিক সংগঠক সবিতা সোমানী অংশ নেন। অটোয়া ইউনিভার্সিটির অধ্যাপক, অর্থনীতিবিদ ড. শিশির শাহনওয়াজ বাজেটে নেয়া বিভিন্ন সুরক্ষা জালের বিবরণ তুলে ধরে বলেন, অর্থনীতি নিজ পায়ে শক্তভাবে দাঁড়ানোর আগ পর্যন্ত মানুষকে সচল রাখতে হবে। সেজন্য এই বাজেটে সরকার ব্যক্তি পর্যায় থেকে ব্যবসা-বাণিজ্য এবং শিল্প প্রতিষ্ঠানের জন্য নানা ধরনের প্রণোদনার ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, সরকার বাজেটকে অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট হিসেবে ঘোষণা দিয়েছে। নতুন কর বা উচ্চ কর দুর্যোগ থেকে অর্থনীতির পুনরুদ্ধার পর্যায়ে খুব একটা সহযোগিতা করে না। কর থেকে রাজস্ব আয় বাাড়িয়ে এগুনোর ভাবনা থেকে যারাই বাজেট করেছে তারা খুব একটা এগুতে পারেনি। তিনি বলেন, বাজেটে করের ক্ষেত্রে কানাডা সরকার আসলে ভর্তুকি দিচ্ছে। কর বিভাগকে আরো শক্তিশালী কর ফাঁকি রোধ করার ব্যবস্থা নিয়েছে। নিউব্রান্সউইক সেইন্ট জন ইউনিভার্সিটির অধ্যাপক, হিসাব বিজ্ঞানী ড. মুশতাক এম হোসাইন বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পকেটে যাতে কিছু যায় সেদিকে নজর রেখে এই বাজেট করা হয়েছে। অর্থনীতির ক্রান্তিকালে নাগরিকদের ভ্যান্টিলেশনের দরকার হয়, কিন্তু সেই ভ্যান্টিলেশন দীর্ঘায়িত হলে সমস্যা দেখা দেবে।

Discussion meeting in Canada titled 'Budget for giving dollars in the pocket'
Distribution of virtual work permit cards to Maldivian expatriates begins
The cry of EPS workers for protection of labor market
Books by Bangladeshi workers are on the top selling list in Singapore
Bangladeshi Muktar Hossain in mainstream Italian politics