১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০৪:৩৩:৩৩ পূর্বাহ্ন


বাগেরহাটে ইফতারের আগে সড়ক দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১২ ১৮:৩৬:৫৭
বাগেরহাটে ইফতারের আগে সড়ক দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি ছবি: সংগৃহীত


বাগেরহাটের রামপালে ইফতারের আগমুহূর্তে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বেলাইব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ৮ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে এবং বাকি ৪ জনের মরদেহ রামপাল হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বেলাইব্রিজ এলাকায় দ্রুতগামী বাস ও মাইক্রোবাসটির মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়, এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। ইফতারের ঠিক আগে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এখন পর্যন্ত হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।